প্রধান সূচি

পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাইকগাছার কর্মহীন দরিদ্র ৪০টি পরিবারের মধ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার সকাল ১১টায় হিতামপুর বোয়ালিয়া মালোপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল খাদ্য সহায়তা প্রদান করেন।
পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আশিস রায় চৌধুরী মিন্টু, বোয়ালিয়া মালোপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, বনবিবির সদস্য কবি মাধুরী রানী সাধু, রোজি ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
দুপুরে নতুন বাজার কার্যালয়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরে আসহায় পরিবারের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামাগ্রীর মধ্যে ছিল চাউল ৪ কেজি, ডাল আধা কেজি, আলু ১ কেজি, সাবান ১টি ও ১ প্যাকেট লবন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial