চিতলমারীতে উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে ৩ বর্গাচাষির ধান কর্তন
বাগেরহাটের চিতলমারীতে করোনা দুর্যোগের কারণে ধান কাটা শ্রমিকের প্রকট সংকট থাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩ জন বর্গাচাষির সাড়ে ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন চিতলমারী উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের নের্তৃত্বে উমাজুরি গ্রামের ভবতোষ বাগচী, সুব্রত মন্ডল ও মাসুম মোল্লার মোট সাড়ে ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। মঙ্গলবার সকাল ১০টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটে কলেজ শিক্ষকের বিরুদ্ধে দিনমজুরের ৪ শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ১১০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ »
