প্রধান সূচি

কাউখালীতে সাঈদ মিঞা মনু’র ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিকেলে অতিদরিদ্র, দিনমজুর এবং করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল মানুষের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জাতীয়পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহআলম নসু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

উল্লেখ্য, ইতিপূর্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু ব্যক্তিগত উদ্যোগে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৯ হাজার  অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৮ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি শিশুখাদ্য প্যাকেটে ছিল  ছোলাবুট  কেজি, চিনি ১ কেজি, চিরা  কেজি, মুড়ি আধা কেজি, ট্যাঙ্গ ২০০ গ্রাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial