প্রধান সূচি

কাউখালীতে ডক্টরস সেফটি চেম্বার

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস (কোভিড-১৯) বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং ষ্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং যাতে রোগীরা সুরক্ষিত থাকে সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও রোগী নিরাপদে থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু হয়েছে।

মঙ্গলবার বিকেলে চেম্বার চালু করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান. উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জাতীয়পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহআলম নসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম প্রমূখ।

সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে একজন চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয়, থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক ও বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial