প্রধান সূচি

চিতলমারীতে প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার পরিস্থিতিতে ঘরে থাকা দেড় শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ী গ্রামের ব্রুনাই প্রবাসী দুই ভাই মো. হায়তাস উদ্দীন সরদার ও মো. সোহেল সরদারের অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সোমবার সকাল ১১টায় এ সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নিবাস মজুমদার, উপজেলা ছাত্রলীগের সদস্য লিমন খান, শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী প্রমুখ।

এসময় দেড় শতাধিক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১টি সাবান প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial