বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী নামক স্থানে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুনীল শীল (৬০) উপজেলার পিলজংঙ্গ গ্রামের মৃত শশী ভুষন শীলের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, মোংলা থেকে ছেড়ে আসা পিকআপটি খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী নামক স্থানে পৌঁছালে সাইকেল আরোহী সুনীল শীলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
Please follow and like us:
« বাগেরহাটে ২৭০০ আনসার ও ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের শংকরপাশায় এক দম্পতির দেহে করোনা সনাক্ত ॥ জেলায় আক্রান্ত ১১ »
