প্রধান সূচি

পাইকগাছায় গৃহবধুকে যৌন নিপিড়নের অভিযোগে যুবক গ্রেফতার

পাইকগাছায় গৃহবধুকে যৌন নিপিড়নের অভিযোগে রেজাউল সরদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে গদাইপুরের বাইশারাবাদ আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত. নিয়ামত সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কচুবুনিয়ার সেলিম সরদারের স্ত্রী ঝুমুর খাতুন (২২) জানান, রেজাউল দীর্ঘদিন ধরে তাকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধ যৌন প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে রেজাউলের পরিবারকে জানালে কোন প্রতিকার হয়নি। গত ১মে ওয়াপদার রাস্তা দিয়ে ঘেরে যাবার পথে রেজাউল অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে পথ আগলে শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী বলেন, অভিযোগের ভিত্তিতে রেজাউলকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial