চিতলমারীতে শেরেবাংলা কলেজ ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কর্তন
বাগেরহাটের চিতলমারীতে মহারমারি করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছেন শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রুবেল মুন্সীর উদ্যোগে রবিবার সকাল ৮টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় শিবপুর মধ্যপাড়া গ্রামের কৃষক মিল্টন কির্ত্তুনীয়ার আড়াই বিঘা জমির জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী।
এ ব্যাপারে জমির মারিক মিল্টন কির্ত্তুনীয়া জানান, করোনা দুর্যোগের কারণে বর্তমান ধান কাটা মৌসুমে এ এলাকায় শ্রমিক সংকট প্রকট। যদিও স্থানীয় কিছু শ্রমিক পাওয়া যায় তার পারিশ্রমিক খুব বেশি। এ পরিস্থিতিতে তিনি বিষয়টি শেরে বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের অবহিত করলে তারা উদ্যোগ নিয়ে ক্ষেতের ধান কেটে দেন।
শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লা জানান, বর্তমান করোনা দুর্যোগের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধান কাটা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন।
