পিরোজপুরে কৃষক ও অসহায়দের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পক্ষে কৃষকদের মাঝে ধান মাড়াইয়ের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবের সামনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ।
পরে সদর উপজেলার উত্তর কদমতলা ইউনিয়নে কৃষকদের মাঝে ধান মাড়াইয়ের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, পেয়াজ, খেজুর, আলু। 
কৃষক রাসেল ও হারুন শেখ জানান, ধান পেঁকে গেলেও শ্রমিক ও অর্থের অভাবে পাঁকা ধান কাটতে পারছি না। স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এসে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
