প্রধান সূচি

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা সন্ধ্যা রানী হালদার (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত বৃহস্পতিবার থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তার বাড়ি পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, গত ৩০ এপ্রিল ওই মহিলা শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করে এবং করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে রেখে ঐ দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল ল্যাবে প্রেরণ করা হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখন আসেনি। শনিবার ভোরে হাসপাতালের আইসোলোশনে তাার মৃত্যু হয়।
পিরোজপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি জানান, পুজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শনিবার দুপুরে বিশেষ ব্যবস্থায় মৃত সন্ধ্যা রানীর সৎকার সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial