প্রধান সূচি

পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরের ৭টি উপজেলার ২১০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আনসার ও ভিডিপি জেলা কমাড্যান্ট।
শনিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্যকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।
বিতরণকালে আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট এর উপ পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক খাদিজা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবীর উদ্দিন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial