প্রধান সূচি

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলার ২১টি ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩শ’ জন শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট পৌরসভা চত্বরে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিক, পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, প্রতিবছর আমরা জাকজমক পূর্নভাবে মে দিবস পালন করতাম। এবার করোনা পরিস্থিতিতে তা করতে পারছি না। তবে এই দুর্যোগ মুহুর্তে প্রধানমন্ত্রী ৬ হাজার ৩শ’ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। তাতে শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভাসহ বাগেরহাটের সকল ট্রেড ইউনিয়নের শ্রমিকদের মাঝে যে খাদ্য সমাগ্রী দেওয়া হয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি পৌরসভার কোন পরিবারের যদি খাদ্য সহায়তা প্রয়োজন হয় তাহলে নির্ধারিত (০১৭২৬-২৭৮৪৮০) ফোন নাম্বারে কল করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতিতে মে দিবস উপলক্ষে জেলার ২১টি ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩শ’ শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময় শ্রমিকদের অতিরিক্ত খাদ্য সহায়তা দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial