প্রধান সূচি

বাগেরহাটে মেয়রের হটলাইনে ফোন দিলেই মিলছে খাদ্য সামগ্রী

বাগেরহাট পৌরসভার মেয়রের হটলাইেেন ফোন দিলেই মিলছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষ যেমন খাদ্যকষ্টে দিন কাটছে তেমনি না বলতে পারা মধ্যবিত্ত মানুষ যারা খাবারের কষ্টে খেয়ে না খেয়ে কোনভাবে জীবন যাপন করছে। এ রকম না বলতে পারা অভাবী লোকের সংখ্যা নেহায়েত কম নেই আমাদের সমাজে। তাদের কথা চিন্তা করে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান একটি হটলাইন চালু করেন যেখানে ফোনকারীর পরিচয় গোপন রেখে তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কিন্ডার গার্টেনের এক শিক্ষকের ফোন আসে মেয়রে হটলাইনে সাথে সাথে মেয়র সিদ্ধান্ত নেন বাগেরহাট পৌরসভার সকল কিন্ডার গার্টেনের শিক্ষকদের খাদ্য সামগ্রী দিবেন।

বৃহস্পতিবার দুপুরে কিন্ডার গার্টেনের শিক্ষকদের পক্ষে এ খাদ্যসামগ্রী গ্রহন করেন বাগেরহাট বহুমূখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার ও অন্যন্য শিক্ষকরা।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কাউন্সিলর  মো. নাছির উদ্দিন, মাছুম শেখ, তানিয়া খাতুন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা খাতুন, আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক, মো. আবুল কালাম, ইলিয়াছ শিকদার প্রমূখ।

উল্লেখ্য হটলাইনে এ পর্যন্ত প্রায় ৩৫০ জনের অধিক লোককে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ লিটার ডাল, ১ লিটার পিয়াজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial