প্রধান সূচি

চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদে সাংসদ শেখ হেলাল উদ্দীনের উপহার সামগ্রী প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হেমায়েত উদ্দীন ভূইয়া চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে উপহার সামগ্রী বাবদ নগদ ১০ হাজার টাকা ও ১০ প্যাকেট খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এস সোয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আনোয়ার বাবু, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial