প্রধান সূচি

দুটি বাড়ী লকডাউন ॥ ১৪ জনের নমুনা সংগ্রহ

করোনা নিয়ে ঢাকা থেকে পালানো কিশোর বাগেরহাটে

ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোর বাগেরহাটে পালিয়ে এসেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তার সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় দুটি বাড়ী লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত কিশোরকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই কিশোরের পরিবারের ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ১৩ এপ্রিল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামের এক ব্যক্তি তার ১৩ বছর বয়সের কিশোর ছেলেকে হৃদরোগের চিকিৎসা করাতে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ এপ্রিল ওই কিশোরের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠায়। আইইডিসিআর থেকে রিপোর্ট আসার আগেই গত ২৬ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে ওই কিশোরকে নিয়ে তার পরিবার পালিয়ে বাগেরহাটে চলে আসেন।
গতকাল মঙ্গলবার আইইডিসিআর এর পরীক্ষায় ওই কিশোরের করোনা পজিটিভ ধরা পরে। করোনা পজিটিভের বিষয়টি হৃদরোগ ইনষ্টিটিউট থেকে ফোন করে ওই কিশোরের বাবাকে জানালে তারা কোথায় আছেন তা জানাতে অস্বীকৃতি জানান। পরে হৃদরোগ ইনষ্টিটিউট থেকে বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে জানানো হলে আজ বুধবার সকালে প্রশাসনের সহযোগিতায় তাদের সন্ধান পাওয়া যায়। সেখানে গিয়ে করোনা আক্রান্ত কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। কিশোরটি সুস্থ স্বাভাবিক রয়েছে। তার চিকিৎসা বাড়িতে রেখেই দেওয়া হবে।
সিভিল সার্জন আরও জানান, কিশোরের সংস্পর্শে আসা নারী-পুরুষ মিলিয়ে ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠানো হচ্ছে। আশপাশে আর কোনো বাড়ি না থাকায় দুটি বাড়ি লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial