প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রলীগের বিনামূল্যে শাক-সবজি বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পিরোজপুরে লকডাউনে থাকা অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে পিরোজপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে তারা বিনামূল্যে শাক-সবজি বিতরণ করে। বিতরণকৃত তরকারির মধ্যে রয়েছে ঢেঁড়স, করল্লা, মিষ্টি কুমার, পটল, কাঁচা মরিচ, পুইশাক, এবং লবন। প্রতিটি অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
আর এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক। তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ, কৃষকের ধান কাটার পাশাপাশি আজ বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, আহসান মাতুব্বর সুমন, আলীম ইসলাম লিয়ন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমেন মোশেদ শুভ্র, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিবলী সাদিক অপু, কলেজ ছাত্র সংসদের ক্রিড়া সম্পাদক সিবলে সাদী শুভ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial