প্রধান সূচি

ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয়পার্টি (জেপি) ও সাবেক মন্ত্রী  চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন দু:স্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় তার (আনোয়ার হোসেন মঞ্জু) নির্বাচনী পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলা) কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণে করা হচ্ছে।

চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে রবিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার তিনটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভান্ডারিয়া সদরে পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী।

গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমে অংশ নেন, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী।

নদমুলা ইউনিয়ন সাইক্লোন সেল্টারে বিতরণ করেন নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, জেপি নেতা মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার প্রমূখ।

পৃথকভাবে এ সকল স্থানে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষে তার একান্ত সচিব মেজবা উদ্দিন উপস্থিত ছিলেন। বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন, মো. কবির হোসেন, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মো. শাহ আলম সরদার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, সুজন তালুকদার দু:স্থ নেত্রী মাহিনুর রুবী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial