প্রধান সূচি

কাউখালীতে বিএনপি নেতা দ্বীন মোহাম্মদের ত্রাণ বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে ১৫০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন জনপদে কর্মহীন দিনমজুর ও অসহায়-দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় বিএনপি’রনেতা-কর্মীরা। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারে চাল, ডাল, আলু ও লবন দেয়া হয়।
এ বিষয়ে এইচ. এম. দ্বীন মোহাম্মদ বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষুধা নিবারণের জন্য লড়াই করছে অসংখ্য মানুষ। আমার ক্ষুদ্র চেষ্টায় দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দুর্যোগকালীণ সময়ে তারা কিছুটা হলেও চিন্তামুক্ত থাকে তাই আমার সাধ্যমত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial