পিরোজপুরের নাজিরপুরে সমাজসেবক রাসেল হাজরা’র পক্ষ থেকে ১৩০০ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান
করোনাভাইরাসের কারণে স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী মেহেদী হাসান রাসেল হাজরা’র পক্ষ থেকে পিরোজপুরের নাজিরপুরে কর্মহীন হয়ে পড়া ১৩০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার সকালে নাজিরপুর পাকমঞ্জিল দরবার শরীফ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু উপস্থিত ছিলেন। 
Please follow and like us:
« শনিবার রোজা শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত »
