প্রধান সূচি

করোনা প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বিশ্বের সকল উন্নত দেশসহ দুই শতাধিক দেশ আর্থিকভাবে করোনার প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ হলেও একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজ ঘোষণার ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্থ আর্থিক খাতসহ সকল সেক্টরে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে।
মন্ত্রী আজ শনিবার পিরোজপুরে করোনা আক্রান্তদের চিকিৎসায় নতুন এ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য বিভাগের জন্য ৫টি গাড়ীর চাবি সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির হাতে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগী ও চিকিৎসকদের আনা নেওয়ার জন্য এ ৫টি নতুন গাড়ী সরবরাহ করে।

এরআগে মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর-১ আসনের বিভিন্ন এলাকার কর্মহীন অসচ্ছল মানুষের মাঝে বিতরণের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলায় অসহায় ১৫ হাজার পরিবারের বাড়িতে এসব ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাড়ীর চাবি হস্তান্তর ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজাজামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ছাত্রলীগ নেতা সিকদার চান, মো. কামরুজ্জামান শামীম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial