প্রধান সূচি

শনিবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে শনিবার শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।

শুক্রবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু।

আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে মুসলিমরা রোজা রাখা শুরু করেছেন।

করোনা পরিস্থিতির মধ্যে এবার এক অচেনা পরিবেশে এলো পুণ্য অর্জনের মাস রমজান। অন্যান্য বছর রমজানের আগের দিনগুলো সেহেরি ও ইফতারের সামগ্রী কেনার ধুম পড়ে দোকানে দোকানে। করোনার কারণে মুদিখানা ছাড়া আর সব দোকান বন্ধ। তাই নেই কেনাকাটার সেই ধুম। যারা রোজায় কেনাকাটায় করতে চান না, তারা আগেভাগেই সেরে ফেলেন ঈদের বাজার। তাদের ভিড়ে মুখরিত থাকত কাপড়ের দোকান। এবার করোনাভাইরাস জনিত করাণে সব বিপণিবিতান বন্ধ। কঠিন সময়ে অচেনা পরিবেশে এলো রমজান।

অন্যান্য বছর রমজানে মসজিদগুলোতে উপচেপড়া ভিড় থাকে। করোনার বিস্তার রোধে এবার তা থাকবে না। ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, তারাবিতে দুই হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial