রমজান উপলক্ষে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার প্রসংশনীয় উদ্যোগ
করোনাভাইরাসের পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ। অসহায় ও কর্মহীন মানুষসহ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপজেলার ৭ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। প্রতিটি পরিবারকে ১ কেজি চিড়া, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি. ৫০০ গ্রাম খেজুর, ২০০ গ্রাম ট্যাং অরেঞ্জ পাউডার দেওয়া হচ্ছে।
তিনি করোনা প্রতিরোধে উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও রাখছেন বিশেষ ভূমিকা। বর্তমান করোনা সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে কর্মহীন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষসহ সর্বস্তরের মানুষকে ব্যক্তিগত সহায়তা অব্যাহত রেখেছেন আবু সাঈদ মিঞা মনু। করোনা পরিস্থিতির শুরু থেকেই তার ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পররই কাউখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসনের। এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর উদ্যোগে উপজেলার গণপরিবহনের চালক ও শ্রমিক, নর সুন্দর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয় ও হতদরিদ্রদের তালিকা করে প্রায় ৮ হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে ছিল চাল, ডাল, আলু, লবন ও সয়াবিন তেল। এছাড়া জনসাধারণের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ডগ্লোভস বিতরণ করা হয়।
