প্রধান সূচি

মোংলায় পশুর রিভার ওয়াটারকিপারের খাদ্য সহায়তা প্রদান

করোনাভাইরাসের প্রার্দুভাবে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. নূর আলম শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু, আবু হোসাইন সুমন, মো. আবুল হাসান, সোহাগ মোল্লা, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ ও কমলা সরকার প্রমুখ।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial