প্রধান সূচি

বাগেরহাটে ৭৫০০ জেলেকে চাল প্রদান

সরকারী নির্দেশ অনুযায়ী জাটকা মৌসুমে দুই মাস ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বাগেরহাটে ৭ হাজার ৫শত জেলেদের মাঝে দুই মন (৮০ কেজি) করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার মেয়র খান হাবিববুর রহমান উপস্থিত থেকে পৌরসভার মধ্যে ১২১জন জেলেকে দুই মন করে চাল বিতরণ করেন। এ সময় সরদার ওমর ফারুকসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেলার অন্যান্য উপজেলার প্রত্যেক জেলেকে দুই মন করে চাল পৌঁছানোর জন্য জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধির কাছে চাল পাঠানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, জাটকা মৌসুমে দুই মাস সাগরে মাছ ধরা বন্ধ থাকায় প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial