চিতলমারীতে মুক্তিযোদ্ধার উদ্যোগে দু:স্থ পরিবারে খাদ্য সহায়তা প্রদান
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগে গৃহে থাকা দুই শতাধিক কর্মহীন দু:স্থ পরিবারের মধ্যে প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সহ-সভাপতি সুখময় ঘরামী, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রী প্রমুখ।
