প্রধান সূচি

কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে সরকারি উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এ উপজেলায় চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে নাজিরপুরে এই মেশিন বিতরণ করা হলো। যাতে করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি লাহেল মাহমুদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial