প্রধান সূচি

ত্রাণ চাইতে গিয়ে মেম্বরের হাতে লাঞ্চিত হলেন ৮০ বছরের বৃদ্ধ !

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শেষ প্রান্তে কলারণ গ্রামে ত্রাণ চাইতে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের (মেম্বর) হাতে গলা ধাক্কা খেলেন ৮০ বছরের বৃদ্ধ ইসমাইল খান। মঙ্গলবার বিকেলে উপজেলার কলারণ তালুকদার হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পশ্চিম কলারণ গ্রামের ইসমাইল খান (৮০) করোনার জন্য বিতরণকৃত কোন ত্রাণ না পেয়ে ওই ওয়াডের্র ইউপি সদস্য মো. শাহাজাহানের কাছে ত্রানের কথা বললে, সে উত্তেজিত হয়ে বৃদ্ধকে বলে ‘ত্ইু ভোট দেও নাই, তোকে কিসের ত্রাণ দিব।’ বৃদ্ধ এর প্রতিবাদ করলে তাকে গলা ধাক্কা দিয়ে বলে ‘তুই এখন বাড়ী যা, তুই যাকে ভোট দিছ সে তোকে ত্রাণ দেবে আনে।’
এ বিষয় বৃদ্ধ ইসমাইল খান বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাংবাদিকদের কাছে মৌখিক অভিযোগ করেন। তিনি জানান, ‘আমি মেম্বরের কাছে ত্রাণ চাইলে তিনি আমাকে বলে তুই যাকে ভোট দিছ সে তোরে ত্রাণ দেবে।’ আমি প্রতিবাদ করলে আমাকে গলা ধাক্কা দিয়ে বলে ‘তুই এখন বাড়ী যা।’
তবে ইউপি সদস্য মো. শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি জানান, ৫ টার পরে কলারণ তালুকাদার বাজারে গিয়ে দেখি লোকজনের ভীড়। আমি লোকজন সমাগম না করে বাড়ী যেতে বলি। তখন ওই বৃদ্ধ ত্রাণের কথা বলে আমাকে ঘিরে ধরে তখন তাকে আমি বাড়ি যেতে বলি। গলা ধাক্কা দেই নি। তবে এলাকার কেউ কেউ আমাকে হেয় করার জন্য বাড়াবাড়ি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, ওই বৃদ্ধ আমার কাছে এসেছিল। মেম্বরের কাছে ত্রাণ চেয়েছেন বলে কথার কাটাকাটি হয়েছে। তবে গলাধাক্কার কথা সে আমাকে বলেনি। তবে বিষয়টি আমি দেখব, সব কিছু লিখে রেখেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial