প্রধান সূচি

কাউখালীতে ট্রলারের ধাক্কায় জেলে নিহত

পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় আব্দুর রহমান শেখ (৭০) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সন্ধ্যা নদীর সোনাকুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান শেখ উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্ধ্যা নদীতে নৌকায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন আব্দুর রহমান। এ সময় পেছন থেকে একটি ট্রলার এসে রহমানের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে জেলে আব্দুর রহমানকে আহত অবস্থায় উদ্বার করে সন্ধ্যায় স্থানীয় জেলেরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে রাতে আব্দুর রহমান মারা যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে ইদ্রিস আলী শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial