মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ
করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের মাঝে মঙ্গলবার খাবার পৌঁছে দেওয়া হয়েছে। দিনব্যাপী এ খাবার বিতরণের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ খাবার বিতরণের আয়োজক শেখ হাসান মামুন বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে শহরের খাবার হোটেল ও রেস্তোরাগুলো বন্ধ থাকায় শহরের বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের অভুক্ত অবস্থায় থাকছে হচ্ছে। তাদের জন্যই এ আয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি’র পক্ষ থেকে এ খাবার বিতরণের আয়োজন অব্যাহত থাকবে।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক ভিপি সৈয়দ ইমরান উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবে, অপূর্ব দাস অপু, শামিম সিকদার, সুমন সাহা, আমিনুল ইসলাম মিঠু, মিরাজ তালুকদার, ফারুক হোসেন, জাহিদ, বাবু, সাব্বির, রাসেল, সাজু, সুপ্ত, রাজু ও সাজু উপস্থিত ছিলেন।
প্রতিদিন এ খাবার জেলা শহরের ভাগীরথী চত্বর (কৃষ্ণচুড়া মোড়), পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, খেয়াঘাট, রাজারহাট, বলেশ^র ব্রীজ এলাকা, শহরের ক্লাব রোড, পুরাতন কাপুরিয়া পট্টি, খলিফা পট্টি, স্বর্ণকার পট্টি, বাজার রোড, রিভারভিউ ডিসি পার্কসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের পৌঁছে দিয়েছে তারা।
