প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

পিরোজপুরে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। এ নিয়ে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হরো পাঁচ।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ দিন আগে ১৫ বছর বয়সী ঐ কিশোর তার বাবা-মায়ের সাথে নারায়নগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি আসে। তখন তাদের হোমকোরেন্টাইনে রাখা হয়। গত ১৭ই এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ঐ কিশোরের রিপোর্ট আসে করোনা পজেটিভ।
তিনি আরও জানান, সোমবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী এবং থানা পুলিশের উপস্থিতিতে মেডিকেল টিম আক্রান্ত কিশোরের চিকিৎসা প্রদান করার পরে বাড়িটি লকডাউন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial