প্রধান সূচি

আনসারীর জানাজায় জমায়েত

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কন্ডু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে। আটক মধু কুন্ডু ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কুন্ডুপাড়ার সুনীল কুন্ডুর ছেলে।

এর আগে সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় মধু কুন্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি অবহিত হয়ে আমরা মধু কুন্ডুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial