পিরোজপুরে অসহায় শ্রমজীবীদের মাঝে মহিলা এমপি শেখ এ্যানী রহমানের উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত
পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবীদের মাঝে মহিলা এমপি শেখ এ্যানী রহমানের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। রবিবার সকালে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শহরের কলেজ রোডে দ্বিতীয় পর্যায়ের এ খাদ্য কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরণ পাল, অবসারপ্রাপ্ত জেলা জজ আব্দুস সালাম সিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাকসুদুল ইসলাম লিটন সিকদার।
মহিলা এমপি শেখ এ্যানী রহমানের ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলায় এ পর্যন্ত ৬ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাকসুদুল ইসলাম লিটন সিকদার। তিনি জানান, প্রথম পর্যায়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলাসহ পিরোজপুর-১ আসনের নির্বাচনী এলাকার নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলায় ৪ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার থেকে পিরোজপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দুই হাজার পরিবারকে খাদ্য সাহয়তা হিসেবে ৫ কেজি চাল, দুই কেজি আলু এবং এক কেজি ডাল পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে নাজিরপুর এবং স্বরূপকাঠী উপজেলাতেও মহিলা এমপির পক্ষ থেকে ঘরে থাকা অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে পিরোজপুর জেলাকে লবডাউন করা হয়েছে। এ জেলায় ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
