প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের মাঝে খাবার বিতরণ

করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র পক্ষ থেকে এ খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে মানুষদের খাবার বিতরণ করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভিপি সৈয়দ ইমরান উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখা যুগ্ন আহবায়ক ও আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের পৌর শাখার সভাপতি শেখ হাসান মামুন, অপূর্ব দাস অপু, শামিম সিকদার, সুমন সাহা, আমিনুল ইসলাম মিঠু, মিরাজ তালুকদার, ফারুকহোসেন, জাহিদ, বাবু, সাব্বির, রাসেল, সাজু, সুপ্ত, রাজু ও সাজু প্রমুখ।

প্রতিদিন জেলা শহরের ভাগীরথী চত্বর (কৃষ্ণচুড়া মোড়), পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, পুরাতন খেয়াঘাট, রাজারহাট, বলেশ^র ব্রীজ এলাকা, শহরের ক্লাব রোড, পুরাতন কাপুরিয়া পট্টি, খলিফা পট্টি, স্বর্ণকার পট্টি, বাজার রোড, রিভারভিউ ডি.সি.পার্ক এলাকায় থাকা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

করোনাভাইরাসের কারণে শহরের খাবার হোটেল ও রেস্তোরাগুলো বন্ধ থাকায় শহরের বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের অভুক্ত অবস্থায় থাকছে হচ্ছে। তাই পিরোজপুর শহরের এই মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের জন্য খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial