বাগেরহাট হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
লিভার ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্ত্তি হওয়া নুরুল ইসলাম (৬২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। সে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. বেলফার হোসেন বলেন, ষাটোর্ধ্ব নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে এলে আমরা যথানিয়মে তার নমুনা সংগ্রহ করে হাসাপাতালের আইসোলেশনে ভর্তি করে রাখি। এ অবস্থায় বিকেল ৪ টার দিকে সে মারা যায়। করোনা সংক্রমণ হয়েছে কিনা তা নমুনা পরিক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
Please follow and like us:
« পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা ॥ শহরে লোক সমাগম কমেনি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি ॥ সরকার দলীয় শীর্ষস্থানীয় দুই নেতা বহিস্কৃত »
