প্রধান সূচি

বাগেরহাট পৌরসভার আরও ৮ হাজার মানুষ পাচ্ছে খাদ্য সহায়তা

বাগেরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সম্মানি ভাতার টাকায় বাগেরহাট পৌরসভার আরও ৮ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ৯টি ওয়ার্ডে ৮ হাজার পরিবারের বাড়িতে এই খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তন ভবন থেকে মেয়রের তত্বাবধানে খাদ্য সামগ্রী প্যাকেট করে ট্রাকযোগে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠানো হয়। এসময় পৌর কাউন্সিলর, ফারুক তালুকদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, মোল্লা নাসির উদ্দিনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট পৌর তহবিল থেকে শহরের সাড়ে ৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর মেয়র খান হাবিবুর রহমান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে আমরা পৌরসভার সাড়ে ৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। জেলা প্রশাসনের অনুদান ও পৌর পরিষদের সদস্যদের ৬ মাসের সম্মানি ভাতার টাকা দিয়ে আরও ৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। দুই একদিনের মধ্যে কর্মহীন পরিবারগুলোর বাড়িতে এই খাবার পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পৌর মেয়র আরও বলেন, পৌর শহরের সকলকে ঘরে থাকতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ কাজ করছি। শহরের গুরুত্বপূর্ন মোেেড় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। পৌর কমিউনিটি পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial