পিরোজপুরে নদী ভাঙন কবলিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের কঁচা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কুমিরমারা ফেরিঘাটে শারিকতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন মাঝি ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় শারিরীক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন এবং একটি সাবান দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে কঁচা নদী পাড়ে বসবাস করা হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে আরও তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে বাড়ছে করোনা আতঙ্ক ॥ হোম কোয়ারেন্টাইন মানছে না কেউ »
