প্রধান সূচি

কাউখালীর দোকানের তালা ভেঙ্গে চুরি ॥ ৪ চোর গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলার মহিলা কলেজ এলাকায় চারটি দোকানের তালা ভেঙ্গে চুরির অভিযোগে বুধবার ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- উপজেলার আসপর্দ্দি গ্রামের নান্নু হাওলাদারের ছেলে বাপ্পি (২১), নাসির উদ্দিনের ছেলে শুভ (২১), বাশুরি গ্রামের ফুলকান গাজীর ছেলে শিপন গাজী (২০) ও জলিলের ছেলে তুষার (২০)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে কাউখালী মহিলা কলেজ সংলগ্ন চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে ৪ চোরকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরির বিষয়টি তারা স্বীকারও করেছে। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial