প্রধান সূচি

কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষন মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী আমিনুল হক রানা ওরফে জগৎ রানাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রানা কাউখালী সদর ইউনিয়নের দাশেরকাঠী গ্রামের মৃত হামিদ মৃধার ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ধর্ষন মামরার আসামী রানাকে পিরোজপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান বলেন, গত ১০ এপ্রিল দুপুরে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আমিনুল হক রানা পলাতক ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial