প্রধান সূচি

পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ

পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি। ভাগীরথী চত্বর (কৃষ্ণচুড়া মোড়), পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, খেয়াঘাট, রাজারহাট, বলেশ^র ব্রীজ এলাকা, ক্লাব রোড, পুরাতন কাপুরিয়া পট্টি, খলিফা পট্টি, স্বর্ণকার পট্টি, বাজার রোড, রিভারভিউ ডি.সি.পার্কসহ পৌর এলাকায় বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে এ খাবার বিতরণ করা হচ্ছে। সোমবার দিনব্যাপী ঘুরে ঘুরে খাবার এ দিলেন সাবেক ভিপি সৈয়দ ইমরান উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনা পরিষদের পিরোজপুর পৌর শাখার সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখা যুগ্ন¥ আহবায়ক শেখ হাসান মামুন, শামিম সিকদার, সুমন সাহা, আমিনুল ইসলাম মিঠু, মিরাজ তালুকদার, ফারুক হোসেন, জাহিদ, বাবু, সাব্বির, রাসেল, সাজু , অপূর্ব দাস প্রমুখ।
এ বিষয়ে হাসান মামুন বলেন, করোনাভাইরাস প্রতিরোধের কারণেই শহরের হোটেল, রেঁস্তোরা বন্ধ থাকায় খাবারের অভাবে রাস্তায় থাকা এ সকল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের অভুক্ত অবস্থায় থাকছে হচ্ছে। তাই পিরোজপুর শহরের এই মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের এ খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। হোটেল-রেঁস্তোরা না খোলা পর্যন্ত প্রতিদিন মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে এ খাবার বিতরণ অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial