পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাশ চালু
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আগামী ১৬ এপ্রিল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাশ চালু হচ্ছে। শিক্ষার্থীদের অনলাইনে এই ক্লাশ উপভোগ করা জন্য কলেজ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘন্টা চালু থাকা এ ক্লাশে বিভিন্ন বিষয় শিক্ষা দেয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। ঘরে থাকার নির্দেশনা মেনে শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনের এ শিক্ষা কার্যক্রম চালাবেন। গতকাল সোমবার সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে জুম এ্যাপস ব্যবহার একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযমের সভাপতিত্বে শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রফেসর মুহম্মদ মীজানুর রহমান, সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, পান্না লাল রায় প্রমুখ অংশ নেন।
