প্রধান সূচি

পিরোজপুরের মঠবাড়িয়ার একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত ঐ ব্যক্তি গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে মঠবাড়িয়া আসেন। পরদিন ১০ এপ্রিল তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। ঐদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার বিকেলে তার পজেটিভ রিপোর্ট আসে। তবে আক্রান্ত ব্যক্তি ১০ এপ্রিল থেকেই হাসপাতালের আইসোলেশনে আছেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা রোগী আক্রান্তের খবর পাওয়ার পরে আক্রান্ত রোগীর বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া সে বাড়িতে এসে হাসপাতালের যাওয়ার আগে যে সব স্থানে গিয়েছে সেটি চিহিৃত করার চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial