প্রধান সূচি

বাগেরহাট যৌনপল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম স্থগিত করার পর ওই পল্লীতে খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় তাদের দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবন ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এসময় বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর মহিলা লীগ নেত্রী ঝিমি মন্ডলসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এর আগে ২৩ মার্চ বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌন পল্লীর কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

যৌনপল্লীর সরদার নাসরিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা সচেতন রয়েছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন আমাদের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য বলেন। আমাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial