প্রধান সূচি

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ২৪৪ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এর আগে দুই দিনে ১৫৩ জনকে ৯৪ হাজার ৬০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এই নিয়ে সামাজিক দূরত্ব না মানায় গত তিন দিনে জেলায় ২৪৪ জনকে ১ লক্ষ ৫৫ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মানার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৯১ জনকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial