চিতলমারীতে ব্যক্তি উদ্যোগে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তার রোধে গৃহে থাকা ৪ শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহীম মুন্সীর ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। রবিবার দুপুর ২ টায় আড়–য়াবর্ণী গ্রামে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মুন্সী প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাট যৌনপল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ »
