প্রধান সূচি

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৯৫ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এদের কাছ থেকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৪ ঘন্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

শনিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে বলে জানান এই কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial