প্রধান সূচি

বাগেরহাটে মুক্তি পেতে পারে ৪৮ কারাবন্দি

করোনাপরিস্থিতিতে কারাবন্দিদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। সেই অংশ হিসেবে বাগেরহাট কারাগারের বিভিন্ন পর্যায়ের মুক্তির জন্য ৪৮ কারাবন্দির তালিকা কারা অধিদপ্তরে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ২০ বছরের উপরে সাজাভোগ কারী কয়েদি ১১ জন, ৬ মাস সাজা হওয়া ১৫ জন এবং এক বছর সাজা হওয়া ১৬ জন, লঘুদন্ডপ্রাপ্ত একজন এবং বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্ত ৫জন কারাবন্দি রয়েছেন। কারা অধিদপ্তর এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা যে কোন দিন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বাগেরহাট কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাস জনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে আমরা ৪৮ জন কয়েদির তালিকা পাঠিয়েছি। কারা অধিদপ্তর থেকে এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হবে।

বাগেরহাট জেলা কারাগারে ৩৮০ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৪০০ বন্দীর ধারণ ক্ষমতা রয়েছে। বর্তমানে এই কারাগারে ৭০০ জন বন্দি রয়েছে। যার মধ্যে ৬৬৩ জন পুরুষ এবং ৩৭ জন নারী বন্দি রয়েছেন। এদের দেখভালের জন্য প্রধানকারা রক্ষী, কারারক্ষী, সুবেদার, হাবিলদারসহ ৮৮ জন ষ্টাফ রয়েছেন। এছাড়াও জেল সুপার, জেলারসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial