প্রধান সূচি

বাগেরহাটে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি

বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে সড়কে এ জীবানুনাশক স্প্রে করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতির আয়োজেনে ৪৫টি ট্যাংকলড়ীতে ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী, বাগেরহাট পৌরসভা ও কচুয়া উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস, আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী মো. ফিরোজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার  মোছা. শাহানাজ পারভিন, বাংলাদেশ ট্যাংক লড়ি মালিক সমিতির মহাসচিব শেখ ফরহাদ  হোসেন, সাংগঠিনক সম্পাদক খালিদ আহম্মেদ, শেখ  সলিম আহম্মেদ, মো. মেরাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial