প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় করোনা রোগী সনাক্ত : চিতলমারী-টুঙ্গিপাড়া সীমান্ত লকডাউন

বাগেরহাটের চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তবর্তী শেখ লুৎফর রহমান সেতু এলাকা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার টুঙ্গিপাড়ার উপজেলার গেমাডাঙ্গার গ্রামের একই পরিবারের দুই সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদরে উদ্যোগে চিতলমারী ও টুঙ্গিপাড়ার সীমান্ত লকডাউন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় চিতলমারী সীমান্তের মচন্দপুর ঘাট এলাকায় প্রশাসন ও স্থানীয় জনসাধরণের সহযোগিতায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জরুরি পরিসেবা ব্যতিত সকল প্রকার যান চলাচল ও জনসাধরণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাস্তার ওপর বেরিকেট দিয়ে লকডাউন করে দেন।

এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, টুঙ্গিপাড়ায় ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে চিতলমারী ও টুঙ্গিপাড়ার সীমান্ত লকডাউন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial