স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী)উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মিয়ারহাট বন্দরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুল হকের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত ওই বন্দরে অভিযান চালিয়ে ব্যবসায়ী তরিককে ৫ হাজার, মহিউদ্দিনকে ৫ হাজার এবং মেহেদিকে ২০০ টাকা জরিমানা করেন।
Please follow and like us:
« বাগেরহাটে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠি পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু »
