প্রধান সূচি

বাগেরহাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌ বাহিনীর অভিযান

বাগেরহাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা ও নৌ বাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বাসিয়েছে। এখানে জরুরী প্রয়োজন ছাড়া সকল ধরনের মটর সাইকেল, ইজি বাইক, সিএনজি, ব্যক্তিগত কার ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। শুধুমাত্র রোগীবাগী এ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্যপ্রয়োজনীয় ও জরুরী সেবা, খাদ্র সরবারাহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারী যানবাহন সমূহু স্বাভাবিকভাবে চলমান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে ট্রাফিক পুলিশ, উপজেলা ও জেলা প্রশাসন  এবং ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা ও নৌ বাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কোথাও কোথাও রাস্তায় বের হওয়ার উপযুক্ত কারণ না দেখাতে পারলে জরিমানা আদায় করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial